
নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া,১৮জুলাইঃ-আবার পুলিশ মার খাওয়ার ঘটনা ঘটল। এবার বাঁকুড়ায়। অভিযোগ গতকাল রাতে বাঁকুড়া পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল নয়ন অধিকারী আইলাকুদি পুলিশ কোয়াটার থেকে বেরিয়ে বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার বাংলোয় নাইট ডিউটি পাহার জন্য আসছিলেন। কেন্দুয়াডিহি কালীমন্দির মোড়ের কাছে আসতেই কয়েকজন মদ্যপ যুবক তাঁকে ঘিরে ধরে। জয় শ্রীরাম বলতে হবে এমনটাই দাবি করেন বলেই অভিযোগ। পুলিশ কনস্টেবল অন ডিউটি ইউনিফর্মে থাকার কারণে জয় শ্রীরাম বলতে চাননি। সেই কারণেই তাকে মাটিতে ফেলে মারধর করা হয়।ছিড়ে ফেলা হয় তার খাঁকি পোষাক। মদের বোতল দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় মত্ত যুবকের এমনটাই অভিযোগ। এই ঘটনায় পুলিশ কনস্টেবল নয়ন অধিকারী বাঁকুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল রাতেই পুলিশ ঘটনাস্থল কেন্দুয়াডিহি এলাকা খেকে এক যুবক গেপ্তার করে। অভিযুক্ত যুবকের নাম রাহুল দাস। বাড়ি কেন্দুয়াডিহী শিখরিয়াপাড়ায়। আজ তাকে বাঁকুড়া জেলা জজ আদালতে তোলা হচ্ছে।
COMMENTS